× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক গুণ - সাংবাদিক শহীদুল ইসলাম বাবর

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম)

২৮ মার্চ ২০২৬, ১৭:১২ পিএম

স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠন সাতকানিয়া ব্লাড ব্যাংক এর উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্প্রতি সাতকানিয়ার একটি টার্ফে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি খোরশেদ আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম বাবর।

তারেক উদ্দিন জিশানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রিদওয়ানুল ইসলাম, সেক্রেটারি সামির মোহাম্মদ এবং প্রবাসী সদস্য জাহেদ শিকদার। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে শহীদুল ইসলাম বাবর বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। এই সংগঠনের তরুণ সদস্যরা নিঃস্বার্থভাবে মানুষের জীবন বাঁচাতে যে ভূমিকা রাখছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজে মানবতার চর্চা বাড়াতে এমন উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।” তিনি ভবিষ্যতেও এই সংগঠনের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শেষে মিলনমেলা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.