× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় রাতের আঁধারে গরু চুরি, আতংকে এলাকাবাসী

মো. আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল)

২৮ মার্চ ২০২৬, ১৭:১৮ পিএম

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত গভীর রাতে লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামের মালোপাড়ার নিরঞ্জন বিশ্বাসের বাড়ি থেকে এ গরু চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গরুর মালিক নিরঞ্জন বিশ্বাসের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী জীবন বিশ্বাস।

ভুক্তভোগী জীবন বিশ্বাস জানান, প্রতিদিনের মতো গোয়ালঘরে থাকা গরু দুটিকে দেখভাল করে পরিবারসহ ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঝড় শুরু হলে সেই সুযোগ নেয় গরু চোর চক্রের সদস্যরা। ঝড়-বৃষ্টির মধ্যেই অজ্ঞাত চোরের দল  গোয়ালের শিকল খুলে ভেতরে প্রবেশ করে কৌশলে একটি দুধেলা গরু ও একটি এঁড়েবাছুর চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, গরু চুরির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.