× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে ফ্রি চক্ষু শিবিরে ৪৭৮ জনের চিকিৎসা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

২৮ মার্চ ২০২৬, ১৭:৩৩ পিএম

নীলফামারীতে আয়োজিত একদিনের ফ্রি চক্ষু শিবিরে ব্যাপক সাড়া মিলেছে। দরিদ্র ও অসহায় মানুষের জন্য আয়োজিত এই মানবিক উদ্যোগে মোট ৪৭৮ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে জেলা শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে কাশেম ফাউন্ডেশন (মরিয়ম চক্ষু হাসপাতাল)-এর উদ্যোগে এ শিবির অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে এমটিবি ফাউন্ডেশন।

শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন।

এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি আব্দুল মোমিন।

আয়োজক সূত্রে জানা গেছে, শিবিরে আগত রোগীদের মধ্যে ১৮৮ জনের দৃষ্টি পরীক্ষা করা হয়। এছাড়া ৯০ জনকে লেন্সসহ ছানি অপারেশন, ১৫ জনকে নালী অপারেশন এবং ৭ জনকে চোখের মাংস বৃদ্ধি সংক্রান্ত চিকিৎসার জন্য নির্বাচন করা হয়েছে।

পাশাপাশি, ১৪১ জন রোগীকে বিনামূল্যে ওষুধ এবং ১৫৫ জনকে চশমা বিতরণ করা হয়।

মরিয়ম চক্ষু হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন জানান, “সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্বল্প সময়ের এই উদ্যোগে বিপুল সংখ্যক রোগীর সেবা নিশ্চিত হওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। মানবিক এই কার্যক্রম সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে এবং স্বাস্থ্যসেবাকে আরও জনমুখী করার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.