দেশ ব্যাপি হাম রোগের প্রার্দুভাব রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দেশ ব্যাপি হাম রোগের প্রার্দুভাব রোধে জনসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন,অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত,সিভিল সার্জন ডা. কামাল ভূইয়া, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সম্পা রানী কুন্ডু সহ সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন অন্যান্য জেলার তুলনায় নাটোরে হামের প্রকোপ কম তবুও নাটোর জেলার জনগনকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় এবং হাম হলে ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দেন।