× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডিজিটালি আরো উন্নত হতে জিপিএইচ ইস্পাতের সঙ্গে পিডব্লিউসি’র চুক্তি স্বাক্ষর

৩১ মার্চ ২০২৬, ১৮:৩০ পিএম

জিপিএইচ ইস্পাত লিমিটেড তাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সক্ষমতাকে আধুনিকায়নের লক্ষ্যে পিডব্লিউসি’র সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বের চুক্তি সই করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো প্রতিষ্ঠানটির ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও বেগবান করা।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ চুক্তির মাধ্যমে জিপিএইচ ইস্পাতের বিদ্যমান এসএপি এস/৪এইচএএনএ সিস্টেমের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তা নিশ্চিত করা হবে। এই উদ্যোগটি জিপিএইচ ইস্পাতের প্রযুক্তিগত অগ্রযাত্রায় একটি বিশেষ মাইলফলক হিসেবে গণ্য হচ্ছে।

চুক্তির আওতায় পিডব্লিউসি জিপিএইচ ইস্পাতের ইআরপি প্ল্যাটফর্মের জন্য পূর্ণাঙ্গ রক্ষণাবেক্ষণ ও সাপোর্ট সেবা দেবে। এতে করে সিস্টেমের নিরবচ্ছিন্ন কার্যকারিতা বজায় থাকার পাশাপাশি নিয়মিত অপ্টিমাইজেশন ও উন্নয়ন সম্ভব হবে। পরবর্তী প্রজন্মের এই প্রযুক্তি রিয়েল-টাইম ডাটা প্রসেসিং ও উন্নত অ্যানালিটিকস সুবিধা প্রদানের মাধ্যমে দ্রুত এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। এই সহযোগিতার ফলে জিপিএইচ ইস্পাত তাদের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং সিস্টেমের নির্ভরযোগ্যতা আরও শক্তিশালী করার সুযোগ পাবে।

এই অংশীদারিত্ব জিপিএইচ ইস্পাতের ডিজিটাল অবকাঠামোকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি বহন করে। পিডব্লিউসি’র অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে টেকসই প্রযুক্তিগত ভিত্তি এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির পথ সুগম করতে চায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ, চিফ অপারেটিং অফিসার টি. মোহন বাবু এবং ডিরেক্টর (স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) সালেহীন মুশফিক সাদাফ। এছাড়া ডেপুটি জেনারেল ম্যানেজার প্রণব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শামশুদ্দীন আহাম্মদ ও আইসিটি টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে পিডব্লিউসি’র পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, ডিরেক্টর রুমেসা হোসেন এবং ম্যানেজার মাহামুদুল হাসান ও মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাত লিমিটেডের গ্রুপ সিএফও এইচ এম আশরাফ-উজ-জামান এফসিএ বলেন, “পিডব্লিউসি’র সঙ্গে এই পার্টনারশিপ আমাদের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এসএপি এস/৪এইচএএনএ সক্ষমতা আরও উন্নত করার মাধ্যমে আমরা কার্যক্রমের উৎকর্ষতা, দক্ষতা এবং ভবিষ্যতমুখী প্রবৃদ্ধির প্রতিশ্রুতি আরও দৃঢ় করছি।”

পিডব্লিউসি’র একজন প্রতিনিধি তার বক্তব্যে বলেন, “জিপিএইচ ইস্পাতের সঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত। তাদের ইআরপি সিস্টেমের স্থিতিশীলতা নিশ্চিত করা, ধারাবাহিক উন্নয়ন বজায় রাখা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান তৈরি করাই আমাদের লক্ষ্য।”

এই দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব জিপিএইচ ইস্পাতের ব্যবসায়িক উৎকর্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল রূপান্তরকে ভবিষ্যতে আরও কয়েক ধাপ এগিয়ে নিতে বিশেষ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.