× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদপুর জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা

এম আই দিদার, চাঁদপুর :

০১ এপ্রিল ২০২৬, ২১:০২ পিএম

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমের আনুষ্ঠানিক যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।


বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের বাবুরহাটস্থ  জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,  চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, চাঁদপুর জেলার মন্ত্রী ও এমপিদের সাথে আলোচনা করে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। কারণ সলিম উল্যা সেলিম একজন অভিজ্ঞ মানুষ। রাজনৈতিক অঙ্গনে সারা জেলায় উনার পরিচিতি আছে। আশা করি তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে সকল বিষয় বুঝে এবং সমন্বয় করে কাজ করবেন।

তিনি আরো বলেন, বিএনপির এই নেতা দীর্ঘ বছর আমার সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন। ২৪ এর ফেসিবাদ বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। এই দায়িত্বের মাধ্যমে তিনি পুরো জেলার মানুষের পাশে থাকার সুযোগ হয়েছে। নিশ্চয়ই তিনি সে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদারের সঞ্চালনায় এ সময় নবযোগদানকৃত প্রশাসক একেএম সলিম উল্যা সেলিম বক্তব্যে বলেন, আমাকে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি চাঁদপুর জেলাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি জেলা পরিষদের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরো বক্তব্য  রাখেন, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। 

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রথম জেলা পরিষদে অতিথি হিসেবে আগমণ করায় জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা  এবং একই সাথে নবযোগদানকৃত প্রশাসককেও  ফুলেল শুভেচছায় বরণ করা হয়। 

 এ সময়, চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন পেশা শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.