× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপন মজুদের ফাঁস: রামগতির খালে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার

মাহমুদুর রহমান মনজু লক্ষ্মীপুর প্রতিনিধি

০১ এপ্রিল ২০২৬, ২১:১৪ পিএম

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় খাল থেকে ড্রামভর্তি ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন খালে অভিযান চালানো হয়। এ সময় খাল থেকে ৮টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ১৭০ লিটার করে মোট ১৩৬০ লিটার ডিজেল ছিল।

উদ্ধার করা তেলের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা। তবে এ ঘটনায় এখনো কোনো মালিককে শনাক্ত করা যায়নি।

স্থানীয়দের ধারণা, কোনো অসাধু ব্যবসায়ী ভোলা জেলা থেকে অবৈধভাবে ডিজেল এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে খালের ভেতরে গোপনে মজুত করে রেখেছিল।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.