× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৬, ১০:৩৪ এএম

খুলনা সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে রূপসা ব্রীজ এপ্রোচ সড়কে  বুধবার সকালে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক। রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.