× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীমান্ত সড়কে বিজিবির অভিযানে ৫০ লিটার অকটেন জব্দ

মো. আরিফুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)

০২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সীমান্ত সড়কে অভিযান চালিয়ে ৫০ লিটার চোরাচালানী জ্বালানি তেল 'অকটেন' জব্দ করেছে (২৭ বিজিবি) মারিশ্যা জোন।

বুধবার ০১ এপ্রিল ২০২৬ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাঝিপাড়া সীমান্ত সড়ক হয়ে মারিশ্যাগামী একটি মোটরসাইকেলে করে ভারত থেকে বাংলাদেশে অকটেন পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্প চেকপোস্টে তল্লাশি জোরদার করে।

চেকপোস্ট কমান্ডার নায়েক মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাত আনুমানিক ৮টার দিকে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুত ঘুরে পালিয়ে যায়। এসময় তার বহন করা একটি প্লাস্টিকের বস্তা সড়কে পড়ে যায়।

পরে বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তার ভেতর ১টি জারিকেন ও ৩০টি প্লাস্টিকের বোতলে মোট ৫০ লিটার অকটেন জব্দ করে। যার সিজার মূল্য ৬ হাজার ৫০ টাকা।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) জানান, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে তৎপরতা বাড়ালেও বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের মাধ্যমে এসব দমন করে যাচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.