সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটির বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে কুড়িগ্রাম -নাগেশ্বরী -ভুরুঙ্গামারী -সোনাহাট স্থলবন্দর (এন-৫১২) জাতীয় মহাসড়কে কুড়িগ্রাম সদরের তারামন বিবির মোড়ে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বুধবার (১ এপ্রিল) বৃক্ষরোপণ কার্যক্রমের
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ , কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, আব্দুল আজিজসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
এ সময় কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান সরকারের এই মহৎ উদ্যোগকে ও সাধুবাদ জানাই। পাশাপাশি বৃক্ষরোপনের ফলে কুড়িগ্রাম সবুজ নগরায়নের পরিণত হয়ে পরিবেশকে শীতল হাওয়া, ফলমুল ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। বৃক্ষ রোপণেন সময় কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ বলেন বৃক্ষ রোপণের মাধ্যমে আমাদের চারদিকের পরিবেশ সবুজ শ্যামলে ভরে যাবে।