× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে ক্ষুদ্র–প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বড়াইগ্রাম, (নাটোর) প্রতিনিধি

০২ এপ্রিল ২০২৬, ১৭:৪১ পিএম

নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সহায়তার অংশ হিসেবে বিনামূল্যে পাট বীজ, আউশ ধান, মুগডাল ও তিল বীজসহ সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষিবিদ মোঃ সজীব আল মারুফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা লায়লা জান্নাতুল ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মারফুদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা পাট কর্মকর্তা মোঃ মমিনুর রহমান এবং উপজেলা বিআরডিপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আলী।

এ কর্মসূচির আওতায় মোট ৫,০২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে পাট বীজ পেয়েছেন ১,৩০০ জন কৃষক, আউশ ধান বীজ ২,৭০০ জন, মুগডাল বীজ ৭৪০ জন এবং তিল বীজ ২৮০ জন কৃষককে প্রদান করা হয়েছে।

সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ বড়াইগ্রামের কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.