× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৬

ডেস্ক রিপোর্ট।

০৪ এপ্রিল ২০২৬, ১৮:২২ পিএম

পিরোজপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে পিরোজপুর-বরিশাল মহাসড়কের রানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী ‘পালকি পরিবহন’ এবং চরমোনাইয়ের মাহফিল থেকে ছেড়ে আসা ‘মোল্লা ট্রাভেলস’ বাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর মোল্লা ট্রাভেলস বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

যাত্রীদের অভিযোগ, পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে জানা যায়, আহতদের কেউ গুরুতর নন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়দের দাবি, সড়কে বেপরোয়া গতি ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.