৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন; নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান; স্বতন্ত্র পরিচালক মো. জুলকার নায়েন এবং পরিচালক নাজনীন আহমেদ। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীসহ উপব্যবস্থাপনা পরিচালকরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের গৌরবময় পথচলার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে আশাবাদ প্রকাশ করেন অতিথিরা।