× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিখন ঘাটতি পূরণে মতলব উত্তরেও শুরু হয়েছে ১০ শনিবারের শিক্ষা কার্যক্রম

মো. তুহিন ফয়েজ,মতলব চাঁদপুর

০৪ এপ্রিল ২০২৬, ২০:১০ পিএম

শিখন ঘাটতি পূরণে সারাদেশের ন্যায় চাঁদপুরের  মতলব উত্তরেও ১০ শনিবারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে ৷ শনিবার ( ৪ এপ্রিল) উপজেলার ১০৪নং ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ১০ শনিবারের প্রথম শনিবার ক্লাস নিচ্ছেন শিক্ষকরা ৷

এসময় শিক্ষকরা জানান, রমজান মাসে বহুদিন বিদ্যালয় বন্ধ ছিল ঐ বন্ধের কারণে শিক্ষার্থীদের শিখন কিছুটা ঘাটতি হয়েছে ঐ শিখন ঘাটতি পূরনে সরকারে সিদ্ধান্তনুযায়ী ১০ শনিবারের শিক্ষা কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে  সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ হবে ৷

১০ শনিবারের প্রথম শনিবার আজ এবং আমাদের সকল ছাত্র-ছাত্রী ক্লাসে উপস্থিত হয়েছে  এবং আমরা অন্যান্য দিনের ন্যায় আজও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি ৷

দীর্ঘ ছুটি কমিয়ে শুক্র-শনিবার ছুটি রেখে শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিয়মিত পরিচালনা করলে শিখন ঘাটতি হবে না বলেও জানান ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৷


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.