শিখন ঘাটতি পূরণে সারাদেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরেও ১০ শনিবারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে ৷ শনিবার ( ৪ এপ্রিল) উপজেলার ১০৪নং ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ১০ শনিবারের প্রথম শনিবার ক্লাস নিচ্ছেন শিক্ষকরা ৷
এসময় শিক্ষকরা জানান, রমজান মাসে বহুদিন বিদ্যালয় বন্ধ ছিল ঐ বন্ধের কারণে শিক্ষার্থীদের শিখন কিছুটা ঘাটতি হয়েছে ঐ শিখন ঘাটতি পূরনে সরকারে সিদ্ধান্তনুযায়ী ১০ শনিবারের শিক্ষা কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ হবে ৷
১০ শনিবারের প্রথম শনিবার আজ এবং আমাদের সকল ছাত্র-ছাত্রী ক্লাসে উপস্থিত হয়েছে এবং আমরা অন্যান্য দিনের ন্যায় আজও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি ৷
দীর্ঘ ছুটি কমিয়ে শুক্র-শনিবার ছুটি রেখে শিক্ষা প্রতিষ্ঠান গুলো নিয়মিত পরিচালনা করলে শিখন ঘাটতি হবে না বলেও জানান ছোট চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৷