চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে জাটকা নিধনের দায়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। বাকি ৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায়, অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এসব তথ্য জানান।
মৎস্য কর্মকর্তা আরো বলেন, রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য বিভাগ, পদ্মা-মেঘনা নদীর সদর উপজেলার নৌ সীমানায় অভিযান পরিচালনা করে। এ সময় কোম্পানীর চর চ্যানেল নামক এলাকা থেকে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৭ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা দুটি মাছ ধরার নৌকা ও ১হাজার বর্গমিটার কারেন্টজাল জব্দ করা হয়।
জব্দকৃত নৌকা ও কারেন্টজাল মামলার আলামত হিসেবে চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে। চাঁদপুরে জাটকা নিধনের দায়ে আটক ৭, কারাদণ্ড ৩