× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

র‍্যাব-১১ এর অভিযানে সোনারগাঁওয়ে ১০২৩ বোতল ফেনসিডিল ও ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো.আল আমীন প্রধান, সোনারগাঁ, নারায়ণগঞ্জ

০৪ এপ্রিল ২০২৬, ২০:১৬ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। একই রাতে পৃথক আরেকটি অভিযানে রূপগঞ্জ থেকে দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল শনিবার (০৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে সোনারগাঁও থানাধীন চেঙ্গাইল এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ১০২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—১. সুজন মোল্লা (২১), পিতা: মৃত ওয়াদুদ মোল্লা, সাং: ভন্ডবাসা, থানা: বোয়ালমারী, জেলা: ফরিদপুর। ২. জাবেদ (৩৫), পিতা: মৃত নাসির উদ্দিন, সাং: বাসটেকি, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।

এদিকে একই দিন রাত ২টার দিকে রূপগঞ্জ থানাধীন মাসুমপুর এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.