× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়িতে প্রশাসনের নির্দেশে দোকানপাট বন্ধ, সাড়া দিলেন ব্যবসায়ীরা।

মো আরিফুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)

০৪ এপ্রিল ২০২৬, ২০:১৮ পিএম

বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের জারিকৃত নির্দেশনা অনুযায়ী আজ সন্ধ্যা ৬টা থেকে জরুরি সেবার আওতাভুক্ত দোকান ব্যতীত সকল ধরনের বিপণি বিতান ও মার্কেট বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের এ নির্দেশনা মেনে উপজেলার অধিকাংশ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

জানা যায়, জনস্বার্থে ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। নির্দেশনা অনুযায়ী ওষুধের দোকান, খাবারের হোটেল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুদি দোকান ছাড়া অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬ ঘটিকা থেকে বন্ধ রাখার কথা বলা হয়।

সরেজমিনে দেখা গেছে, নির্দেশনা কার্যকর হওয়ার পরপরই উপজেলার বিভিন্ন বাজার ও মার্কেটে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

এদিকে, প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। তারা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.