× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা হত্যা থানার ফটকে অবস্থান বিক্ষোভে উত্তাল

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০৪ এপ্রিল ২০২৬, ২০:২০ পিএম

পাবনার ঈশ্বরদীতে গ্রুপিং দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষেল হাতে নৃশংসভাবে ছাত্রদলের স্থানীয় নেতা ইমরান হোসেন সোহাগ (২৬) থুনের ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল, থানার প্রধান ফটকে অবস্থান কর্মসুচিতে উত্তাল হয়ে উঠেছে। 

শনিবার(০৪ এপ্রিল) সকালে বিএনপি ও এর সহযোগি সংগঠনগুলোর উদ্যোগে এসব কর্মসুচি পালন করা হয়। এর আগে শুক্রবারও বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে নিহত ছাত্রদল নেতা সোহাগের খুনিদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে আল্টিমেটার প্রদান করা হয়। 

অন্যদিকে নিজের পক্ষের কর্মী সোহাগের হত্যার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে ধারাবাহিকভাবে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু লেখেন “একটি লাশের পরিবর্তে ১০ টি লাশ চাই”। ঈশ্বরদীর ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যাকাণ্ডের পর পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর এরকম ধারাবাহিক ফেসবুক পোস্ট এলাকায় নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তার পোস্টে প্রতিশোধমূলক বক্তব্য ও পুলিশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও থমথমে করে তুলেছে। পুরো ঈশ্বরদী শহরে নেতাকমর্ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। উত্তপ্ত হয়ে উঠেছে বিএনপির স্থানীয় রাজনীতি। এসব কারণে গত শুক্রবার শহরসহ আশেপাশের এলাকার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তায় জনসাধারণের চলাচলও ছিলো সীমিত। সহিংসতারোধে বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে। পাশাপাশি র‍্যাব, ডিবি পুলিশ টহল দিচ্ছে। 

ছাত্রদল নেতা সোহাগ নৃশংসভাবে হত্যার ঘটনার পরপরই দেশের বাইরে অবস্থানরত বিএনপি নেতা জাকারিয়া পিন্টু তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট দেন। একটি পোস্টে তিনি প্রতিশোধমূলক ভাষায় বলেন, ‘একটি লাশের বদলে দশটি লাশ চাই।’ অন্য পোস্টে ঈশ্বরদীর রাজনীতিতে একটি নির্দিষ্ট পরিবারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ‘ডু অর ডাই’ পরিস্থিতির কথা উল্লেখ করেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও লেখেন, তিনি দেশে না ফেরা পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রতিবাদে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে। একইসঙ্গে ঈশ্বরদী থানার ওসির বিরুদ্ধেও তিনি অভিযোগ তোলেন এবং পুলিশকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন, যা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। 

এদিকে পুলিশ প্রশাসন ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালাচ্ছে দাবী করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, নিহতের মাথায় ভারী অস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হওয়ার চিহ্ন পাওয়া গেছে। জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তারে প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে। খুবই শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও দাবী করেন এই কর্মকর্তা। 

পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, অধিকতর গুরুত্ব দিয়ে হত্যার রহুস্য উদ্ধারসহ অপরাধীরে গ্রেফতার তৎপরতা চালানো হচ্ছে। ঘটনার নেপথ্যে দলীয় কোন্দলের বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া হুমকিমূলক পোস্টগুলোকেও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। 

থানার ফটকে অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই প্রশাসন সোহাগের হত্যাকারীদের আইনের আওতায় আনতে পারার প্রতিশ্রুতি দেওয়ায় সাময়িকভাবে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কথা রাখা না হলে আবারও বিক্ষোভ কর্মসূচিসহ থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর স্কুল মাঠ সংলগ্ন ধানক্ষেতের পাশে গুলি করে নৃশংসভাবে ছা্রত্রদল নেতা সোহাগকে হত্যা করা হয়। নিহত সোহাগ উপজেলার বাঘইল মন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন। বিএনপির স্থানীয় রাজনীতিতে সোহাগ পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে কাজ করেছেন। এ নিয়ে প্রতিপক্ষ পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের তাদের দ্বন্দ্ব চলে আসছিল। গত ২৩ মার্চ দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনাও ঘটেছিল। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.