আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী এবং হাজী সাহেব মিয়া চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল হকের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত (৩ এপ্রিল ২০২৬) বিকেলে ইউনিয়নের পালিয়া পাড়ায় আনিস তালুকদারের নিজ বাসভবনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তারা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ নুরুল হক তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে সাতবাড়িয়া ইউনিয়নকে একটি উন্নত ও মডেল ইউনিয়নে পরিণত করতে কাজ করে যাব।” বৈঠক শেষে উপস্থিত জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন এবং সম্ভাব্য প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেন।