× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

র‍্যাব-১০ এর অভিযানে সিদ্ধিরগঞ্জে ২.৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মো.আল আমীন প্রধান, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।

০৫ এপ্রিল ২০২৬, ১৭:৪২ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৮১ হাজার টাকা মূল্যের ২.৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ২.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মামুন (৪৮), পিতা মৃত আব্দুল গনি, পূর্বপাড়া, দেবীদ্বার, কুমিল্লা এবং মো. মাসুদ (৩৫), পিতা আলী নুর, তালতলা, মিজমিজি, নারায়ণগঞ্জ সদর।

র‍্যাব আরও জানায়, আটক দুইজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.