× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হযরত সোলায়মান শাহ ( র: ) এর মাজারের ঐতিহ্যকে বাঁচাতে এবং তাঁর সম্মান রক্ষা করা সবার দায়িত্ব খাদেম- মতিউর রহমান লালমিয়া

মো: তহিন ফয়েজ,মতলব চাঁদপুর

০৫ এপ্রিল ২০২৬, ১৭:৪৭ পিএম

ঐতিহ্যবাহী হযরত সোলায়মান শাহ ( র: ) এর মাজারের ঐতিহ্য ও ওলি-আউলিয়াদের সম্মান রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লালমিয়া ৷

মেলা চলুক-মাদক-জুয়াসহ সকল অনৈতিক কাজ বন্ধ হোক।” এই বন্ধ হওয়া কোনো দুঃখের বিষয় না বলে মন্তব্য করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদুরপুর গ্রামে অবস্থিত হযরত সোলায়মান শাহ ( র: ) মাজার শরীফের

প্রধান খাদেম মতিউর রহমান লালমিয়া  রোববার (৫ এপ্রিল) দুপুরে স্থানীয় সাংবাদিকদের জানান মাজারের ঐতিহ্যকে বাঁচাতে  সমাজের সকল শ্রেণী- পেশার মানুষের সহযোগীতা প্রয়োজন তাই আমি আহববান করবো আসুন সবাই মিলে মাজারের ঐতিহ্যকে রক্ষা করি ৷  আমরা মাদক-জুয়াসহ সকল অনৈতিক কাজের পক্ষে নয় অতিতেও কোন অনৈতিক কাজকে আশ্রয়- প্রস্রয় দেই নি এবং ভবিষ্যতেও দিবো না ইনশাআল্লাহ ৷ মাদক-জুয়াসহ সকল অনৈতিক কাজ বন্ধ করার ব্যাপারে ১৯৯২ সালে আমি মহামান্য হাইকোর্টে একটি মামলা দায়ের করেছি ৷

তিনি আরো বলেন, ১ এপ্রিল ২০২৬ ইং থেকে শুরু হওয়া ৭দিন ব্যাপী হযরত সোলায়মান শাহ ( র: ) এর ১০৭ তম বার্ষীক ওরশ শরীফের গতকাল ছিলো ৬ষ্ঠদিন ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে অসমাপ্ত কাজ গুলো সমাপ্তের মাধ্যমে আজ ৬ এপ্রিল সোমবার শান্তিপূর্নভাবে এই মেলার সমাপ্তি ঘটবে ৷ তবে মেলা শুরুর দ্বিতীয় দিনে মাজার এরিয়ার বাইরে গাঁজা সেবনসহ কিছু অনৈতিক কাজের খবর পেয়ে আমি তা বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা হাহীনির সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে মাজারে আশা কয়েকজন পাগল আমার ওপর অতর্কিত হামলা করে ৷ এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোক সঠিক ঘটনাটি না লিখে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মাজারের সম্মান ক্ষুন্ন করেছেন ৷ আমি আপনাদের উদেশ্যে বলতে চাই  আপনারা লেখালেখি করেন ভালোকথা সঠিক ঘটনা জেনে তার পর সঠিক তথ্যটি লিখুন এবং এই মাজারের সম্মান রক্ষার্থে আমাদের সহযোগীতা করুন ৷

স্থানীয়রা জানান, মেলা শুরু হওয়ার এক দিন পরেই অর্থাৎ দ্বিতীয দিনে প্রশাসনিক ভাবে মেলা বন্ধ ঘোষনা করা হলেও বীগত বছর গুলোর মতো এবারো লক্ষ লক্ষ লোকের সমাগম অর্থাৎ মিলন- মেলা ঘটে এই মেলা স্থলে ৷

মেলা স্থলে বসা দোকানদার দেরও ভালো বেচা- কিনা হয়েছে বলেও জানান তারা ৷ স্থানীয়রা আরো জানান, আমরা মেলা বন্ধের পক্ষে না মেলা চলুক ৷ আমরা মাজারের সম্মান অক্ষুন্ন রাখবো তবে মেলাকে ঘিরে মেলার আশ-পাশে যাতে কোন অনৈতিক কর্মকান্ড না হয় এব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.