জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে উপজেলা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় অংশগ্রহণকারীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী,সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের আহমেদ,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, আইসিটি কর্মকর্তা এম.ই. সরোয়ার লিমন, একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বক্তারা ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে নিয়মিত খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।