× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৬ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিতে থাকা হেলপার গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (৬ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ফুলবাড়ী-লালমনিরহাট মহাসড়কের শিমুলবাড়ী ইউনিয়নের সোনাই কাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  ওসমান আলী নামের এক ক্রেতা গঙ্গারহাট এলাকার ‘মেসার্স ডাবলু এ এইচ’ ব্রিক ফিল্ড থেকে ১৫০০ ইট ক্রয় করেন। উক্ত ইট নিয়ে ট্রলিটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথমধ্যে সোনাইকাজী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রলিটির সামনের চাকার শ্যাফট  ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি মহাসড়কের ওপর উল্টে পড়ে।

হতাহতের তথ্য

দুর্ঘটনায় ট্রলিচালক ও হেলপার দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।

নিহত চালক নাগেশ্বরী উপজেলার মন্ডলটারী গ্ৰামের আজিজল রহমান পুত্র আতাউর রহমান (২৬), আহত হেলপার একই উপজেলার ইব্রাহিমের পুত্র মোঃ সবুজ মিয়া (১৭)।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহআলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.