মাদারীপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুলাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়ামে পার্টনার প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের ফরিদপুর অঞ্চলের মনিটরিং অফিসার মো. হাফিজ হাসান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পল্লব কুমার বাগচী। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার দীপ্তি রানী সরকার।
বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রশিক্ষণের বিকল্প নেই। তারা রাসায়নিক সার ও কীটনাশকবিহীন নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় ফিল্ড স্কুল সদস্য, সাধারণ কৃষক, কৃষি কর্মকর্তা, সাংবাদিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।