× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র সাথে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

০৭ এপ্রিল ২০২৬, ১৯:১২ পিএম

কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র ডিজিটাল সার্ভিসের মাধ্যমে আদায় সংক্রান্ত একটি চুক্তি ৭ এপ্রিল ২০২৬ তারিখ, মঙ্গলবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় স্বাক্ষরিত হয়েছে। 

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কর্মসংস্থান ব্যাংকের পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম মিঞা এবং ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র হেড অব ব্রাঞ্চ অপারেশন এন্ড লায়াবেটিজ ডিভিশন আব্দুল্লাহ আল মাসুদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন ও মো: আমিরুল ইসলামসহ  প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক উপস্থিত ছিলেন। 

এসময় ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. এহতেশামুল হক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান শিকদার ও মো: শাহাদাত হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে কর্মসংস্থান ব্যাংকের 289টি শাখার ২ লাখ ৩০ হাজার ঋণগ্রহীতা ডাচ-বাংলা ব্যাংক পিএলসি-র ২৪৩টি শাখা, ৩০৭টি উপশাখা, ৫ হাজার ৬২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস রকেটের তিন লাখ ৪০ হাজার এজেন্ট পয়েন্টের মাধ্যমে ঋণের কিস্তি ও সঞ্চয়ের অর্থ জমা করতে পারবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.