× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬ উপলক্ষে সীতাকুণ্ডে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

এম. জামশেদ আলম সীতাকুণ্ড প্রতিনিধি:

০৮ এপ্রিল ২০২৬, ১৩:৪৫ পিএম

“জাটকা ধরা কমাই যদি, ইলিশে ভরবে সাগর–নদী”—এই প্রতিপাদ্য সামনে রেখে ইলিশের উৎপাদন বৃদ্ধি, জাটকা নিধন রোধ এবং ইলিশ সম্পদের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে ৭–১৩ এপ্রিল দেশব্যাপী পালিত হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬। এর অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুষ্ঠানিকভাবে সপ্তাহটির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ৭ এপ্রিল বেলা ১২টায় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় তিনজন বোট মালিকের হাতে বোটের লাইসেন্স হস্তান্তর করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ। মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রাসেল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. তৌসিফ উদ্দিন, মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান, কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল আলীম, চট্টগ্রাম জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হামিদুল ইসলাম, নৌ পুলিশের উপ-প‌রিদর্শক ছায়েদুল রহমানসহ স্থানীয় জেলে, সরকারি–বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা হিসেবে গণ্য করা হয়। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে জেলে ও সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার পাশাপাশি জাটকা নিধনকারীদের আইনের আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.