× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ

মো. তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

০৮ এপ্রিল ২০২৬, ১৮:৪৭ পিএম

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেছেন, বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ছেলেমেয়েরা বিশ্বময় বিচরণ করছে। তাদের জ্ঞান ও প্রতিভাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হবে। এ মেলার মাধ্যমে ছাত্র-ছাত্রী, নবীন ও খুদে বিজ্ঞানীদের মধ্যে বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়বে। বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা এবং গবেষণামূলক কাজের বিকাশ ও বিস্তৃতি ঘটবে।

বুধবার  (৮ এপ্রিল ) সকালে মতলব উত্তর উপজেলায় দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে আনন্দ-মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে ‘স্মার্টফোনের আসক্তি-পড়াশোনায় ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মতলব উত্তর উপজেলায় দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ও বিজ্ঞান মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উরিয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তাদের উদ্ভাবিত বিভিন্ন যন্ত্র প্রদর্শনের জন্য ১৯টি স্টল খুলেছে।

পুরুস্কার বিতরণীতে বক্তব্য রাখেন,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিনিধি গাউসুল আজম,সহকারী কমিশনার ভূমি  মো: রহমত উল্লাহ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশ্রাফুল হক প্রমুখ ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.