× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জে জমিয়তের জেলা সাধারন সম্পাদক মাওলানা ফেরদাউসকে শোকজ নোটিশ

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৬, ১৮:৫৫ পিএম

ছবি: ফাইল।

নারায়ণগঞ্জে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সমালোচিত নেতা মাওলানা ফেরদাউসুর রহমান কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংগঠনিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয়ের পক্ষ থেকে জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়। গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে প্রেরিত ওই নোটিশে তার বিরুদ্ধে একাধিক সাংগঠনিক অভিযোগ আনা হয়েছে।

নোটিশ সূত্রে জানা যায়, সংগঠনের নির্ধারিত নিয়ম-কানুন ও কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। বিশেষ করে জেলা ও মহানগর পর্যায়ের মজলিসে আমেলার সিদ্ধান্ত ছাড়াই এবং জেলা সভাপতির অনুমতি ব্যতিরেকে নারায়ণগঞ্জ মহানগরের জমিয়তের কাউন্সিল আয়োজনের উদ্যোগ নেওয়াকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও অভিযোগে বলা হয়, তিনি ব্যক্তিগত প্রভাব বিস্তার, স্বেচ্ছাচারী আচরণ এবং সংগঠনের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনকি কেন্দ্রীয় নেতৃত্ব সম্পর্কে ভুল তথ্য প্রদান ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ও ঐক্যের জন্য হুমকিস্বরূপ এবং ভবিষ্যতে বড় ধরনের সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ কারণে বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে তাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে আরও উল্লেখ করা হয়, আগামী ৭ দিনের মধ্যে (১৬ এপ্রিল ২০২৬ এর মধ্যে) জেলা সভাপতি, জেলা ও মহানগর মজলিসে আমেলা এবং কেন্দ্রীয় কমিটির বরাবর লিখিতভাবে সন্তোষজনক জবাব প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী নোটিশে স্বাক্ষর করেছেন।

অন্যদিকে, সংশ্লিষ্ট নেতার পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের পদক্ষেপ প্রয়োজনীয়, আবার কেউ কেউ অভ্যন্তরীণ সমস্যার দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। শহর জুড়ে কথিত আছে এ মাওলানা ফেরদাউস বিগত ফেসিট আওয়ামী লীগ এমপি কুখ্যাত  সন্ত্রাসী শামিম ওসমানের ছোট ভাই বলে সর্বত্র পরিচিত ছিলো, জেলা হেফাজত ও জমিয়তকে নিজের অর্থ আত্মসাৎ, দূর্নীতি ও সেচ্ছাচারী কর্মকান্ডে ব্যবহার করতো। 

মহানগর জমিয়তের সাবেক সাধারন সম্পাদক মাওলানা মনোয়ার হোসেন বলেন, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমীর খেজুর গাছের বিরোধী প্রার্থী শাহ আলম ও গিয়াসউদ্দিন এর দোসর হিসাবে কাজ করেছে যা দলের মান সম্মান নষ্ট করেছে, এখন কেন্দ্রীয় কমিটি কি সিদ্ধান্ত নারায়ণগঞ্জ বাসি তা দেখার অপেক্ষায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.