নোয়াখালী বেগমগঞ্জ মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয় অন্তহীন সমস্যায় জর্জরিত । স্কুলটি প্রতিষ্টার একযুগ পেরিয়ে গেলে ও এমপি ও ভুক্ত হয়নি।এতে শিক্ষক সংকট অবকাঠামো সমস্যাসহ নানা সমস্যা যাঁতাকলে পড়ছে এ বিদ্যাপিঠ ।
২০ ১৪ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তমপুর ইউনিয়নে স্থানীয় দানবীর, শিক্ষানুরাগী মোস্তফা কামাল ১০০ ডিসিমিল জায়গা দান করেন বিদ্যালয়ের জন্য। বিদ্যালয়ের নাম করণ করেন মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয়। টিনশেট দিয়ে তৈরীকৃত গুটি কয়েক শিক্ষার্থী দিয়ে বিদ্যালয়ের অগ্রযাত্রা শুরু হলে ও বর্তমান ৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত ৩১৫ জন শিক্ষার্থী রয়েছে । এ ইউনিয়নের একটি বড় অংশের শিক্ষার্থীদের জন্য এটিই একমাত্র মাধ্যমিক বিদ্যাপীঠ। বিদ্যালয়ে মাত্র ৯ জন শিক্ষক ১জন কর্মচারী দিয়ে জোড়াতালি দিয়ে চলছে শিক্ষার কার্যক্রম । প্রতিষ্ঠান টি এমপিও ভুক্ত না হওয়ায় সরকারী সকল সুবিধা থেকে বঞ্চিত ।
২০১৪ সালে স্কুল স্থাপনের সময় টিনশেট দিয়ে তৈরী বিদ্যালয়ে অনেক টিন নষ্ট হয়ে পড়ে।এতে বর্ষা কালে পাঠ দানে বিঘ্ন ঘটে দারুন ভাবে । ৯ জন শিক্ষক দিয়ে ক্লাস ম্যানেজ করা কঠিন ব্যাপার া তার পাশা পাশি সরকারী বেতন ভুক্ত না হওয়ায় প্রাতিষ্ঠানিক সামান্য বেতন দিয়ে মানবেতর জীবন যাপন করছে শিক্ষক কর্মচারীরা। শিক্ষার্থীদের খেলা দুলার মাঠ নেই অথচ স্কুলের সামনে রয়েছে বিশাল জলাশয় তা ভরাট করা গেলে খেলা দুলার জন্য সমস্যা সমাধান হয়। প্রচুর জায়গা থাকার পর ও বিজ্ঞানাগার ও লাইব্রেরির সমস্যা অবকাঠামো নির্মান না হওয়ায় সরঞ্জাম প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল সমস্যা প্রকট আকার ধারন করে।
জানা গেছে, ২০২৫ সালের শিক্ষানীতি অনুযায়ী এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় প্রায় সকল শর্ত পরুন করে প্রক্রিয়ায় উত্তীর্ন হওয়ার পর ও এ বিদ্যালয়সহ ১৭১৯টি স্কুল ,কলেজ ও বিভিন্ন মাদ্রাসায় বরাদ্দকৃত টাকা ঝুলে থাকায় স্কুলটি সরকারী সুবিধা পাচ্ছেনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্টানে জনবল কাঠামো অনুয়ায়ী ১৯জন শিক্ষক পাই আমরা। কিন্তু এমপিও ভুক্ত না হওয়ায় বর্তমানে ১০জন শিক্ষক কর্মচারী দিয়ে স্কুল পরিচালনা করতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়।
বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি মোস্তফা কামাল বলেন, নরোত্তমপুর মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয় বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যালয়টিতে মোট ৩০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত এবং ১০ জন শিক্ষক কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠার ১ যুগ সময় অতিবাহিত হলেও বিদ্যালয়ে এখনো একটি পূর্ণাঙ্গ বহুতল একাডেমিক ভবন নির্মিত হয়নি। এতে করে শ্রেণিকক্ষের অভাব দেখা দিয়েছে এবং পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দ্রুত একটি আধুনিক ভবন নির্মাণ অত্যন্ত জরুরি বলে মনে করছেন তিনি। তিনি আরও বলেন বিদ্যালয়ের সামনের অংশে একটি জলাশয় থাকায় শিক্ষার্থীরা খেলার মাঠ হিসেবে জায়গাটি ব্যবহার করতে পারছে না। ফলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বিঘ্ন ঘটছে। জলাশয়টি দ্রুত ভরাট করে একটি উপযোগী খেলার মাঠ তৈরি করা প্রয়োজনা ।
ুশিক্ষা জাতির মেরুদন্ড হলেও মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা আজ ভেঙে পড়া মেরুদণ্ড
নিয়ে সমাজ গড়ার কাজ করে যাচ্ছেন। সরকারের 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণে এবং তৃণমূল পর্যায়ে
শিক্ষার প্রসার ঘটাতে এই বিদ্যালয়টি দ্রুত এমপিওভুক্ত করার দাবী করছি।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন বলেন এ স্কুল অবহেলিত শিক্ষার্থীদেও লেখা পড়ার বিঘ্ন ঘটছে । তার সাথে শিক্ষকরা দীর্ঘ দিন স্কুল অংশের যে বেতন পান । তা দিয়ে কোন ভাবে সংসার পরিচালনা সম্ভব নয়। সরকারকে বলবো শিক্ষা জাতির মেরুদন্ড এ স্লোগান সামনে রেখে জরুরী ভাবে স্কুলকে এপিও করার জোর দাবী জানাচ্ছি।
এলাকাবাসীর দাবি, নরোত্তমপুরের মতো একটি জনবহুল ইউনিয়নে এই বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়া অত্যন্ত জরুরি। যাতে গ্রামগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে।
মুহাম্মদ সুমন ভুইয়া
৮.৪.২০২৬
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
