৪৫ দিন পর ডিজেল নিয়ে নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে তেলবাহী ২১টি ওয়াগন। এতে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল রয়েছে বলে জানা যায়। আজ ৮ এপ্রিল বুধবার দুপুর ১ টার দিকে তেলবাহী ওয়াগনটি নাটোর রেল স্টেশনের পদ্মা,মেঘনা ও যমুনার রেলহেড ডিপোতে এসে পৌঁছে। এসময় সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে রেলহেড ডিপোগুলোতে অবস্থান নেয় সেনা সদস্যরা।
এর ফলে নাটোর রাজশাহী চাপাইনবয়াবগঞ্জ ও নওগাঁ জেলার ডিজেল সংকট অনকটা লাঘব হবে বলে জানান ডিপো কর্তৃপক্ষ। পদ্মা অয়েল ডিপোর সিনিয়র অফিসার ফজলে এলাহী জানান,এখান থেকে ৪ জেলার ৬৭টি পাম্প এবং এজেন্সি গুলোতে সরাসরি ডিজেল পাঠানো হবে।এর ফলে চলতি বড় ধান সহ রবিশস্য মৌসুমে কৃষকদের সেচ কাজে তেল সংকট লাঘব হবে।
পরে বিকাল ৩টায় সেনাবাহিনীর কড়া প্রহরায় ট্যাংক লড়িতে তেল খালাস শুরু হয়। এর আগে গত ২৩ ফেব্রুয়ারী সর্বশেষ ৯ লাখ ৫৭ হাজার লিটার ডিজেল নিয়ে নাটোর ডিপোতে এসেছিলো ওয়াগন। ডিপো কর্তৃপক্ষ জানান খুলনা থেকে ওয়াগানের মাধ্যমে এই ডিজেল নাটোর রেলহেড ডিপোতে পৌঁছেছে।