× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় পাম্পে পেট্রল নিতে গিয়ে ছুরিকাঘাতে ৩ জন আহত

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা

০৯ এপ্রিল ২০২৬, ১৬:২৫ পিএম

গাইবান্ধার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির জেরে  ছুরিকাঘাতে কাওসার, জাহিদ ও সিহাব নামে তিন যুবক আহত হয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর ১২ টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ানের সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের । এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার (২৫), জাহিদ (২৩) ও সিহাব (২২) নামের তিনজন  যুবক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান,এর মধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়। 

পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে এনেছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.