রংপুর থেকে প্রকাশিত ছড়াসাহিত্যের লিটল ম্যাগ ছররা'র ২৫ বছর পূর্তি রজতজয়ন্তি সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে এ মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রমিজ আলম, ছররা সম্পাদক ছড়াকার গীতিকার এস এম খলিল বাবু, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক,হুমায়ুন কবির মানিক, কোষাধ্যক্ষ গীতিকার রেজাউল করিম জীবন, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটুসহ লেখক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লিটল ম্যাগ ছররা’র সফলতা কামনাসহ প্রকাশনা অব্যাহত থাকুক এই কামনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।