× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৬, ২১:১১ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লড়ির সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ভাটিয়ারী বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান চৌধুরী (২৫) উপজেলার কুমিরা ইউনিয়নের মধ্যম ঘোড়ামরা এলাকার বাসিন্দা। তিনি মৃত জসীমুর রহমান চৌধুরী ও রোকসানা বেগমের সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলটি চট্টগ্রামমুখী লেনে চলাচলকালে একটি লড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.