× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরের পাম্পে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

অনিক সিদ্দিকী তন্ময়, জীবননগর প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম

জীবননগরে পাম্পে কাগজপত্র বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল নিতে যাওয়া দুই চালককে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাম্পে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন। এ সনয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ জন ব্যক্তিকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, তেল সরবরাহ নিশ্চিত করতে তিনি জীবননগরে দায়িত্ব পালন করছেন। নিয়মিত তদারকির অংশ হিসেবে তিনি আজ বিভিন্ন তেল পাম্প ও এজেন্সি পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় মোটরসাইকেলের কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হয় এবং দুজনকে জরিমানা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.