× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারানো ফরিদপুরের দিপালীর বাড়িতে শোকের মাতম

১১ এপ্রিল ২০২৬, ১৬:১৩ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দিপালী খাতুন (৩৪) লেবাননে ইসরাইলের বিমান হামলায় প্রাণ হারানোর সংবাদে গ্রামের বাড়িতে চলছে শোকের মতন।

গত বুধবার (৮ এপ্রিল) লেবাননের বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলের ছোঁড়া মিসাইলের আঘাতে তিনি নিহত হন। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত দিপালী খাতুন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। বাবা বেঁচে থাকলেও মা চার বছর আগে বজ্রপাতে মৃত্যুবরণ করেন।

স্থানীয়ভাবে জানা গেছে, দিপালী গত ২০১৫ সালে অভাব অনটনের সংসারে উন্নত জীবনের আশায় কাজের উদ্দেশ্যে লেবাননে যান। এরপর থেকে তিনি লেবাননে স্থায়ীভাবেই থাকা শুরু করেন। দিপালী শেষ ২০২৩ সালে বাংলাদেশে এসেছিলেন পরে ২০২৪ সালের প্রথম দিকে আবার লেবাননে চলে যান।

দিপালী খাতুনের ছোট বোন লাইজু খাতুন বলেন, ‌গত ২০২৪ সালের এপ্রিল মাসে আমার বড় বোন দিপালী খাতুন ছুটি শেষ করে আবার লেবাননে যান। সেখানে তিনি একটি বাসায় কাজ করতেন। সবশেষ ৮ এপ্রিল বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে আমার সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে তার ফোনে ও ইন্টারনেটে সংযোগ পাইনি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলেও তার মোবাইলের সংযোগ বন্ধ পাওয়া যায় বলে জানান লাইজু খাতুন। তিনি আরও জানান আমার বোন দিপালী প্রতিদিন ২-৩ বার আমার মোবাইলে ফোন দিত, কিন্তু তার মোবাইল বন্ধ পেয়ে আমি ও আমার পরিবার খুবই উদ্বিগ্নের মধ্যে ছিলাম। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে লেবানন থেকে কল করে বোনের মৃত্যুর সংবাদ জানানো হয়। দিপালীরা তিন বোন ও দুই ভাই। তিনি অবিবাহিত ছিলেন বলে জানা গেছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে।

চরভদ্রাসন উপজেলায নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, আমরা ঘটনা জানার পর থেকেই পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এছাড়া তাদের কাছে কাগজপত্র চাওয়া হয়েছে আমরা কাগজপত্র পেলেই মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করবো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.