রামগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের পর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ক্লাবের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি রাজু হোসেনের সঞ্চালনায়, সভায় ক্লাবের অবকাঠামো উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, প্রকৃত সাংবাদিক যাচাই-বাছাই, সদস্যদের মধ্যে ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্বের বন্ধনে কাজ করা সহ সার্বিক বিষয় আলোচনা করা হয়।
এসময় আরো বক্তব্য রাখেন, ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরীফ, সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় ও লাখো কন্ঠ পত্রিকার প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মোঃ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন শান্ত, কোষাধ্যক্ষ পারভেজ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক কনক মজুমদার, সদস্য মোঃ আব্দুর রহমান, ক্লাবের সিনিয়র সদস্য মনির হোসেন বাবুল, বেলায়েত হোসেন বাচ্চু, ওমর ফারুক পাটোয়ারী, সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, তৌহিদুল ইসলাম কবির, মো: ছায়েদ হোসেন, জাকির হোসেন সুমন, মো: আউয়াল হোসেন পাটোয়ারী, হালিম খাঁন লিটন, তামজীদ হোসেন রুবেল, তপন মজুমদার, সাফায়েত হোসেন, মো: নুর নবী, এমরান হোসেন রাজন সহ অনেকে।