চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ তুলে এবং ব্যবসায়ী নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন রফিক লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৬ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসদর এলাকার হোটেল সাইমুনে আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার নেতৃত্বে একটি সংঘবদ্ধ সন্ত্রাসীচক্র অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হোটেলে ভাঙচুর চালায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং দায়িত্বে থাকা ম্যানেজারকে মারধর করে। এতে হোটেলে অবস্থানরত নারী-পুরুষসহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
ঘটনার পরপরই সমিতির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক নূর উদ্দিন ও ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দেসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অভিযোগ যাচাই করা হলে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমিতির নেতাদের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তারা ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন, বিশৃঙ্খলা সৃষ্টি এবং পরবর্তীতে চাঁদা দাবি করছে বলেও অভিযোগ করা হয়।
ব্যবসায়ীরা বলেন, দুর্বৃত্তদের মব সৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যার ফলে সীতাকুণ্ডে পর্যটক আগমন কমে যাচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, অভিযুক্ত আসাদুজ্জামানের বিরুদ্ধে পূর্বেও স্থানীয়ভাবে বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান ব্যবসায়ী নেতারা।
সমিতির সভাপতি নাছির উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে বক্তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বর্তমান পরিস্থিতিতে বাজার এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সীতাকুণ্ডের ব্যবসা ও পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
সংবাদ সম্মেলনে সমিতির উপদেষ্টা ছালে আহমেদ ছলু, সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি নূর মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের চৌধুরী, দপ্তর সম্পাদক শ্রীদাম চন্দ্র দে, সহ-দপ্তর সম্পাদক মো. নূর উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দেসহ কমিটির নির্বাহী সদস্যরা উপস্থিত
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
