× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিঠাপুকুরে অবৈধ বালু মহলে প্রশাসনের হানা: সরঞ্জামাদি গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

​মোতাহার হোসেন, মিঠাপুকুর ( রংপুর)

১২ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

​রংপুরের মিঠাপুকুর উপজেলায় জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ এপ্রিল) উপজেলার বালুয়া মাসিমপুর ও মিলনপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে এই অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বালুয়া মাসিমপুর ইউনিয়নের ভাটারপাড়া এবং মিলনপুর ইউনিয়নের চর তরফসাদী এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

​ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব না হলেও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনসহ আনুষঙ্গিক সকল সরঞ্জামাদি তাৎক্ষণিকভাবে বিনষ্ট ও অকেজো করে দেওয়া হয়। অভিযানে মিঠাপুকুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

​"অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষি জমি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে। জনস্বার্থে এই অপতৎপরতা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.