× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন তাসমিন ফৌজিয়া ওপেল

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

১২ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে লড়তে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল।

শনিবার (১১ এপ্রিল) ঢাকার নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

তাসমিন ফৌজিয়া ওপেল বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘদিন জেলা জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র প্রশিক্ষক এবং বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ‘এ’ গ্রেডের শিল্পী হিসেবে সুপরিচিত।

রাজনৈতিক জীবনে ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন ওপেল। এরশাদবিরোধী গণআন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় তাসমিন ফৌজিয়া ওপেল বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন এবং এ সময়ে বিভিন্ন মামলার মুখোমুখিও হয়েছেন।

তিনি আরও বলেন, “দল আমাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিলে আমি এলাকার উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

উল্লেখ্য, তাসমিন ফৌজিয়া ওপেল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমের সহধর্মিণী। এছাড়া তিনি ১৯৯২ সালে জাতীয় শিক্ষা পদক অর্জন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.