× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নড়াইলে এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন প্রখ্যাত প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক সৌমিত্র দস্তিদার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন ভারতের  প্রখ্যাত প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সৌমিত্র দস্তিদার। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার ও চিত্রশিল্পী অভিজিৎ মজুমদার এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন। এ সময় তাঁদের স্বাগত জানান এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব

শেখ আবু হানিফ। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন শেষে তাঁরা  এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজও পরিদর্শন করেন। 

সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার বলেন, ' বাংলাদেশে বিশেষ করে নড়াইলে আসতে পেরে আমরা দারুণ খুশি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের জীবন ও দর্শন নিয়ে আগামীতে প্রামাণ্যচিত্র নির্মান করার স্বপ্ন রয়েছে চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.