বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন ভারতের প্রখ্যাত প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সৌমিত্র দস্তিদার।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার ও চিত্রশিল্পী অভিজিৎ মজুমদার এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেছেন। এ সময় তাঁদের স্বাগত জানান এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব
শেখ আবু হানিফ। এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন শেষে তাঁরা এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজও পরিদর্শন করেন।
সংক্ষিপ্ত এক প্রতিক্রিয়ায় প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার বলেন, ' বাংলাদেশে বিশেষ করে নড়াইলে আসতে পেরে আমরা দারুণ খুশি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের জীবন ও দর্শন নিয়ে আগামীতে প্রামাণ্যচিত্র নির্মান করার স্বপ্ন রয়েছে চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদারের।