সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক নেত্রী খন্দকার আফরোজা নিপু। তিনি আজ শনিবার (১১ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় অফিসে দলীয় নেতাদের নিকট থেকে দলীয় মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজবীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের গুরুত্বপুর্ন ভুমিকা পালনকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সংসদের ছাত্রদলের সাবেক জিএস ছিলেন। স্বৈরাচার শেখ হাসিনার প্রতিহিংসার শিকার খন্দকার আফরোজা নিপু অত্যাচার ও নির্যাতন জুলুমের শিকার হয়েছেন তবু তিনি বিএনপি ত্যাগ করেননি। বিএনপির রাজনীতির করার কারনে আওয়ামীলীগ সরকার জোরপুর্বক তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম পদ থেকে বরখাস্ত করে। খন্দকার আফরোজা নিপুর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের কদিমধল্যা গ্রামে। তার বাবা প্রয়াত খন্দকার আনোয়ার হোসেন ছিলেন জনপ্রিয় ইউপি চেয়ারম্যান এবং মা রাবেয়া খন্দকার ছিলেন টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় বিএনপির মহিলা দলের নেত্রী। তার স্বামী সাইদুর রহমান সাইদ সোহরাব বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের সাবেক জিএস। ২০০১ ও সদ্য সমাপ্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার স্বামী সাইদুর রহমান সাইদ সোহরাব টাঙ্গাইর-০৭ মির্জাপুর আসনের বিএনপির দলীয় প্রার্থী ছিলেন।
আজ শনিবার মির্জাপুর বিএনপি নেতা হামিদুর রহমান লাঠু ও কাজী হারিজ বলেন, খন্দকার আফরোজা নিপু একজন অভিজ্ঞ রাজনৈতিক কর্মী এবং বিএনপির নিবেদিত প্রাণ সংগঠক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী থাকা অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রীয় ভাবে অংশ গ্রহণসহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। তার নেতৃত্ব, সাংগঠনিক কাজ এবং জনসম্পৃত্তদার মাধ্যমে তার দল এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা অর্জন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী আফরোজা খন্দকার নিপু সমাজ সেবা, উন্নয়ন ও দলীয় সংগঠন শক্তিশালী করনের লক্ষে নিজ নির্বাচনি এরাকায় সক্রিয় ভাবে কাজ করেছেন। ২০২৬ সালের ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের দলীয় প্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে জনসংযোগ উপকমিটির (বনানী-ভাসানটেক) যুগ্ম সমন্ময়ক হিসেবে নিয়মিত কাজ করেছেন। খন্দকার আফরোজা নিপুকে সংরক্ষিত আসন থেকে এমপি মনোনীত করতে টাঙ্গাইলের মির্জাপুরবাসি জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে খন্দকার আফরোজা নিপু বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, মানবতার মা প্রয়াত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শেই বিএনপিকে জাগ্রত করতে চাই। আমার স্বামী সাইদুর রহমান সাইদ সোহরাব ২০০১ এর জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ আসনে মনোনয়ন পেয়েছিলেন। দলের স্বার্থে প্রার্থী পরিবর্তন করে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে মনোনয়ন দিয়েছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও আমার স্বামী প্রার্থী ছিলেন। তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমার স্বামী একজন ত্যাগি ও পরীক্ষিত জিয়ার সৈনিক। আমাকে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনয়ন দেওয়া হলে আমি ন্যায় নিষ্ঠা ও সততার সঙ্গে বিএনপি, এলাকা, দেশ ও জাতির জন্য কাজ করে যাবো।
#### মো. সাজ্জাত হোসেন, তাং-১১-৪-২৬ ইং
০১৬১৫-৫০৬০৬৮
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
