× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোর প্রতিনিধি

১২ এপ্রিল ২০২৬, ২১:৩৭ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বাদ আছর কেন্দ্রীয় মসজিদের সামনে ১১ দলীয় জোটের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়।

এসময় উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের নাটোর সদর ও নলডাঙ্গা আসনের এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, নাটোর জেলা জামায়েতের আমীর ডাঃ মীর নুরুল ইসলাম সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন ১২ ই ফ্রেবুয়ারী নির্বাচনের আগে বিএনপি বলেছিলো যেই ক্ষমতায় যাক  না কেন জুলাই সনদ বাস্তবায়ন হবে। কিন্তু এখন বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই সনদ আর বাস্তবায়ন করছে না। বিএনপি জুলাই  শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। তাই অতি দ্রত জুলাই সনদ বাস্তবায়ন করার দাবী জানান। না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.