জ্বালানী সংকটের মাঝেও নেত্রকোনায় অবৈধভাবে জ্বালানী তেল কিনে তা পাচারের অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ বাংলাদেশ প্রেট্রোলিয়াম এক্ট আইনে এ সাজা প্রদান করেন।
পুলিশ জানায়,নেত্রকোনার হোসেনপুর এলাকার মোনাকো ফিলিং স্টেশন থেকে রবিবার রাত সাড়ে ১০টার দিকে পিকআপে করে প্রায় ১ লক্ষ টাকায় ৬শ লিটার ডিজেল ও ২শ লিটার পেট্রোল অবৈধ ভাবে কিনে নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা যাওয়ার পথে খবর পেয়ে নেত্রকোনা শহরের খাদ্য গুদামের কাছে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ধর্মপাশা এলাকার ব্যবসায়ী বকুল মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং ৮০০ লিটার জ্বালানী ভর্তি ড্রাম ও পিকআপটি জব্দ করে নেত্রকোনা মডেল থানায় প্রেরণ করা হয়।