× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে শুরু বিজ্ঞান উৎসব, উদ্ভাবনে তরুণদের প্রাণচাঞ্চল্য

পুলক রায়, নালিতাবাড়ী (শেরপুর)

১৩ এপ্রিল ২০২৬, ১৩:০৫ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬। “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ” গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা সোলাইমান হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনিসুর রহমান। পরে অতিথিরা একে একে মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর প্রদর্শনী ঘুরে দেখেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রয়োগ দেখে সন্তোষ প্রকাশ করেন তারা।

পরবর্তী আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, বিজ্ঞানভিত্তিক এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে কৌতূহলী ও সৃজনশীল করে তুলতে সহায়তা করে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনে এমন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এবারের আয়োজনে অংশগ্রহণ করে সরকারি নাজমুল স্মৃতি কলেজ, হাজী নূরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা, শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ, বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয়, আব্দুল হাকিম স্মৃতি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, উত্তর নাকশী উচ্চ বিদ্যালয় এবং তারাগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করছে। ফলে নতুন প্রজন্ম আরও উদ্ভাবনী হয়ে গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.