× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি থেকে মর্যাদাপূর্ণ রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলো ব্র্যাক ব্যাংক

১৩ এপ্রিল ২০২৬, ১৯:৪৫ পিএম

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’-এ টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক। 

বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, নিরাপদ ও সহজলভ্য রেমিট্যান্স সেবা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে ব্র্যাক ব্যাংককে এই সম্মাননা প্রদান করা হয়।

দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে ২.২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ইনওয়ার্ড রেমিট্যান্স প্রসেস করে। এই সাফল্য দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারে ব্যাংকটির ক্রমবর্ধমান প্রচেষ্টার প্রতিফলন।

‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬ – ব্র্যান্ডিং বাংলাদেশ, বিয়ন্ড বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে ব্র্যাক ব্যাংককে এই সম্মাননা প্রদান করে সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি। ১২ এপ্রিল ২০২৬ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি, ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এ সম্মাননা তুলে দেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি; এবং সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি-এর চেয়ারম্যান এম এস শেকিল চৌধুরী।

বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি এক্সচেঞ্জ হাউজের সাথে পার্টনারশিপের মাধ্যমে আধুনিক ও নিরাপদ এপিআই সংযোগে রিয়েল-টাইম রেমিট্যান্স সেবা প্রদান করছে ব্র্যাক ব্যাংক। গ্রাহকরা ই-কেওয়াইসি সুবিধার মাধ্যমে সহজেই ডিজিটালি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ‘আস্থা’ অ্যাপসহ বিভিন্ন প্রবাসী ব্যাংকিং সল্যুশনের মাধ্যমে দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা উপভোগ করেন। দেশজুড়ে ব্যাংকটির ৩১০টি শাখা ও উপশাখা এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স সুবিধাভোগীরা সহজেই এই অর্থ গ্রহণ করতে পারেন।

এই স্বীকৃতি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সংযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.