দিনাজপুরের ফুলবাড়ীতে বেসিক সংস্থার উদ্যোগে আজ সোমবার (১৩ এপ্রিল) উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের নিয়ে বস্তায় আদা ও হলুদ চাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পৌরএলাকার সুজাপুর গ্রামে বেসিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের নিয়ে বস্তায় আদা ও হলুদ চাষ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিডিবি’র সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এলাকা ব্যবস্থাপক খাদিজা আক্তার, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার, আদিবাসী নেতা চুন্নু টুডু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বল্প পূঁজি বিনিয়োগ করে বাড়ীর আশপাশের বস্তায় আদা ও হলু চাষাবাদের মধ্য দিয়ে নিজেদের চাহিদা পূরণের মাধ্যমে বাজারে বিক্রি করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা আর্থিকভাবে তাদের জীবনমান উন্নয়ন করতে পারেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী কিষাণীর মাঝে একটি করে ফলদ গাছের চারা, সজিনা গাছ, হলুদ ও আদার বীজসহ খালি বস্তা বিতরণ করা হয়।