× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরের ফৈলাকান্দী গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা

মো. তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

১৬ এপ্রিল ২০২৬, ১০:০৮ এএম

চাঁদপুরের মতলব উত্তরে বাংলা নববর্ষ উপলক্ষে ২ দিনব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা ৷ বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার পচ্শিম ফতেপুর ইউনিয়নের ফৈলাকান্দী গ্রামে প্রধানিয়া মার্কেটের পাশে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন, মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ফয়সাল আহেদ সোহেল ৷

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফতেপুর পচ্শিম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান কিরন,উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আ: আজিজ, ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এম ইলিয়াছ আলী ৷

মেলার আয়োজন করেন ফৈলাকান্দী গ্রামের কৃতি সন্তান মো: তাজুল ইসলাম ৷ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘বাংলা নববর্ষ একটা সার্বজনীন উৎসব। সকল ধর্ম, বর্ণের মানুষ এ দিনটি বরণ করে। আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। আমরা যেন সে গণতন্ত্র ধরে রাখতে পারি বর্ষবরণে সে প্রত্যাশা।’

গ্রামবাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হলো বৈশাখী মেলা। যুগের পর যুগ ধরে এই মেলা বাঙালির আনন্দ-উল্লাস, মিলনমেলা এবং সাংস্কৃতিক চেতনার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে। গ্রাম গুঞ্জের খোলা মাঠ ও  বিভিন্ন হাটবাজারে আয়োজিত এই মেলা যেন এক টুকরো উৎসবের স্বর্গরাজ্য বলেও মন্তব্য করেন বক্তারা ৷

মেলায় প্রায় শতাদিক স্টলে হরেক রকমের জিনিস পত্র নিয়ে ও নগরদোলা নিয়ে বসেন ব্যাবসায়ীরা ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.