× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগরে বজ্রপাতে প্রাণ গেলে যুবকের

অনিক সিদ্দিকী তন্ময়, জীবননগর

১৬ এপ্রিল ২০২৬, ১৫:১৪ পিএম

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে রাসেল (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তামাকের খড়ি গোছানোর সময় এ দুর্ঘটনা ঘটে। রাসেল জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে বাসিন্দা মৃত রেজাউলের ছেলে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পাশের জমিতে তামাকের খড়ি গোছানোর সময় হঠাৎ বজ্রপাত হলে রাসেল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিসা আনজুম হিমু বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রাসেল নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। তিনি বলেন, বিষয়টি তিনি অবগত আছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.